ইরানে নারীদের জন্য বিশেষ ফ্লাইট চালু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫১ এএম, ২৩ ডিসেম্বর ২০২৪ সোমবার
ইরানে নারীদের জন্য বিশেষ ফ্লাইট চালু। ছবি: সংগ্রহীত
ইরানে প্রথমবারের মতো নারীদের জন্য বিশেষ একটি ফ্লাইট মাশহাদ শহরে পৌঁছেছে। এই ঐতিহাসিক ফ্লাইটটি পরিচালনা করেছে আসমান এয়ারলাইন্স। ইরানের প্রখ্যাত নারী পাইলট শেহরজাদ শামস এই ফ্লাইটটি পরিচালনা করেছেন।
ইরান বানু (ইরান লেডি) নামে পরিচিত এই ফ্লাইটে ১১০ জন যাত্রী ছিলেন। এটির গন্তব্য ছিল মাশহাদ শহরের হাসেমিনেজাদ আন্তর্জাতিক বিমানবন্দর, যা ইরানের দ্বিতীয় বৃহত্তম শহর এবং শিয়া ইসলাম ধর্মের পবিত্র স্থান ইমাম রেজার মাজারের জন্য বিখ্যাত।
এই ফ্লাইটটি নারীদের জন্য পরিচালিত প্রথম বিমানযাত্রা, যেখানে শুধুমাত্র নারী যাত্রী ও কর্মী ছিল।
ইরানের সরকারি সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, এই ফ্লাইটের পর্দা ফেলার সঙ্গে সঙ্গে মাশহাদে নারীদের জন্য পরিচালিত প্রথম ফ্লাইটের ইতিহাস লেখা হলো।
এটি ইরানী নারীদের জন্য বিশেষ একটি উপলক্ষ্য, কারণ ফ্লাইটটি ফাতিমা আল-জাহরা (র.)-এর জন্মবার্ষিকীর সঙ্গে মিল রেখে পরিচালিত হয়। ফাতিমা মুসলিমদের শেষ নবী হযরত মোহাম্মদ (সা:)-এর কন্যা ছিলেন।
ইরানের বিমান চলাচল খাতে কিছু নারী পাইলট কাজ করছেন। তবে এখনো এটি বিরল ঘটনা। ২০১৯ সালের অক্টোবরে, নেশাত জাহানদারি এবং ফরোজ ফিরোজি নামের দুই নারী পাইলট ইরানে প্রথমবারের মতো একটি যাত্রীবাহী ফ্লাইট পরিচালনা করেছিলেন।
এই বিশেষ ফ্লাইটটি নারীদের ক্ষমতায়ন এবং সমান অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে একটি বড় পদক্ষেপ হিসেবে গণ্য হচ্ছে।
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে






